Love poem
“তোমার অপেক্ষায় অপেক্ষামান”
অপেক্ষার সীমানায় সুখের গন্তব্য হয়ে আমি একাকি আছি দাঁড়িয়ে,
বধূ তুমি এস, বধূ তুমি এস আশাবাদী হয়ে,
আমি তোমাকে নিরাশ করবনা,
তোমাকে বরণ করার জন্য,
আমি ছিলাম, আমি আছি; সদা থাকব দণ্ডায়মান।
বধূ একাকি আছি দাঁড়িয়ে, তোমার অপেক্ষায় অপেক্ষামান।।
দীপ্তিমান তোমার মুখাবয় কভু না ভুলতে পারব,
তোমার স্মৃতি সদা মনের আকাশে থাকবে দীয়মান,
মনের নয়নে দেখি তোমাকে, আখিপাতে কান্নাবিন্দু দোলায়মান।
বধূ একাকি আছি দাঁড়িয়ে, তোমার অপেক্ষায় অপেক্ষামান।।
সাঁজের আকাশে দিনমণি লুকিয়েছিল,
কণ্ঠলগ্ন হয়ে আমি তোমার উপমা করেছিলাম,
চাঁদনীর আলোর সাথে করেছিলাম তোমার রূপের উপমান।
বধূ একাকি আছি দাঁড়িয়ে, তোমার অপেক্ষায় অপেক্ষামান।।
নির্জনে একা বসলে শূন্যতায় হয় তোমার নামের উদীরণ,
তোমার মুখের সুমধুর বুলি সদা কর্ণকুহরে হয় শব্দায়মান,
নিশি রাতে তনুমিলনের আশা জাগে মনে উদ্দীপন,
বধূ তুমি আস, নিসর্গে আজ আমাদের মিলন মন্ত্র উদীর্যমাণ,
বধূ একাকি আছি দাঁড়িয়ে, তোমার অপেক্ষায় অপেক্ষামান।।
Tags: Bangl love poem
You can comment below, or link to this permanent URL from your own site.